আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কালিবাফ বলেন, ‘আমাদের জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা তাদের নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন।’
এছাড়া কালিবাফ স্পষ্ট করে বলেন, ‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে জটিল পরিস্থিতিতে আটকে আছে, সেখান থেকে বের হওয়ার জন্য।’
এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিল, যুক্তরাষ্ট্র এমন একজনের সঙ্গে আলোচনা করছে ‘যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি।’
এমনকি আয়াতুল্লাহ মোজতাবা খামেনেয়ীর সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণাও দিয়েছিল সে। সেসব তো দূর অস্ত, ট্রাম্পের পুরো দাবিকেই ভিত্তিহীন ও ভুয়া এবং মিথ্যা বলেছেন কালিবাফ।
Your Comment